1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কালো পতাকা মিছিল ও সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৬ বার পড়া হয়েছে
ফরিদপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কালো পতাকা মিছিল ও সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত
ফরিদপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কালো পতাকা মিছিল ও সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত

ফরিদপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কালো পতাকা মিছিল ও সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে মহানগর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটি কতৃক দেশব্যাপী এ কালো পতাকা মিছিল কর্মসূচী পালিত হয়।

এর অংশ হিসেবে ফরিদপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এবিসি মিতুলের সভাপতিত্বে আজ শনিবার বিকেল ৩:১৫ মিনিটে শহরের সিভিল সার্জন সড়ক হতে একটি কালো পতাকা মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়।

এ সময় ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহবায়ক এমটি আখতার টুটুল, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিনাল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ,সহ সভাপতি এম এম ইউসুফ মহানগর ছাএদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল হাসান সোহাগ,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, যুগ্ম আহবায়ক কাজী শিবলী আহমেদ, মহানগর কৃষক দলের সভাপতি এ্যাডঃ মামুনুর রশীদ মামুন প্রমূখ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত পথসভায় বক্তারা অবৈধ সংসদ বাতিলসহ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page