1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

বাংলাদেশ সাংবাদিক জোট ফরিদপুর জেলার সভাপতি হায়দার ও সম্পাদক নুরুল হাবিব

  • বর্তমান সময়: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ সাংবাদিক জোট ফরিদপুর জেলার সভাপতি হায়দার ও সম্পাদক নুরুল হাবিব
বাংলাদেশ সাংবাদিক জোট ফরিদপুর জেলার সভাপতি হায়দার ও সম্পাদক নুরুল হাবিব

বাংলাদেশ সাংবাদিক জোট ফরিদপুর জেলার সভাপতি হায়দার ও সম্পাদক নুরুল হাবিব

আরিফুল ইসলাম ,ফরিদপুর থেকেঃ বাংলাদেশ সাংবাদিক জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নাগরিক দাবি পত্রিকার নির্বাহী সম্পাদক ও প্রকাশক হায়দার খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার বার্তা সম্পাদক মোঃ নুরুল হাবিব। ফরিদপুরের জনপ্রিয় খবরের কাগজ দৈনিক নাগরিক দাবি পত্রিকার আয়োজনে শনিবার বেলা ১১টায় ফরিদপুর সদরের ডায়বেটিস মোড়ে অবস্থিত এ্যাবলুম চায়নিজ রেস্টুরেন্টের হল রুমে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এই কমিটি নির্বাচিত হয়।
সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক প্রতিদিনের খবরের সম্পাদক ও প্রকাশক সত্যজিৎ মুখার্জী, নাগরিক দাবির সহ-সম্পাদক মাসউদুর রহমান, দৈনিক দেশের পত্রের ফরিদপুরের ব্যুরো চিফ মোঃ মাহবুবুল আলম, দৈনিক আমার সংবাদের এ.কে. রফিক উদ্দিন, যুগ্ম সম্পাদক দৈনিক বজ্রশক্তির ফরিদপুর জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, দৈনিক ভোরের সময় পত্রিকার মোঃ সালাম, দৈনিক মানবজমিনের লিয়াকত হোসেন, অর্থ সম্পাদক পারভিন ববী। সাংগঠনিক সম্পাদক ফজলে রাববি, সহ সাংগঠনিক মোঃ সরোয়ার হোসেন, দপ্তর সম্পাদক অসিত কুমার নাগ, প্রচার সম্পাদক মোঃ সাব্বির হোসন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ সরোয়ার হোসেন।
বাংলাদেশ সাংবাদিক জোট ফরিদপুর জেলা শাখার নির্বাহী সদস্যরা হলেন, অমিতাভ বোস, কে.এম. খায়রুদ্দিন মিরাজ, মোঃ ওহিদুজ্জামান, মোঃ সাব্বির শেখ, কে.এম. সাইদ হাসান, মোঃ সাইদুর রহমান, ওবায়দুর রহমান, মোঃ আরিফুল ইসলাম, আজিজুর রহমান দুলাল, মাহমুদুর রহমান তুরাণ, ইয়াকুব আলী (তুহিন), এনায়েত হোসেন পারভেজ, ইলিয়াস মোল্যা, জহুরুল ইসলাম জনি, নুরুল ইসলাম, মোঃ হুমায়ুুন কবির শিশির, মোঃ মিরাজ হোসেন, মোঃ মহসিন আলী, মোঃ রিয়াজ আহমেদ শান্ত, মোঃ সালাউদ্দিন।
অনুষ্ঠানে আগত নব-নির্বাচিত সদস্যরা সততা ও সত্যের নিত্য সঙ্গী এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বস্তুনিষ্ঠ ও গঠনমুলক সংবাদ প্রকাশ এবং নির্যাতিত সাংবাদিকদের কল্যানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও বাংলাদেশ সাংবাদিক জোট মানবতার কল্যানে সর্বদা কাজ করে যাবে। অনুষ্ঠান শেষে ফরিদপুরের জনপ্রিয় খবরের কাগজ দৈনিক নাগরিক দাবির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page