1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় ইউ‌পি চেয়ারম‌্যা‌নের বিরু‌দ্ধে মু‌ক্তি‌যোদ্ধা ও স্থানী‌দের সংবাদ স‌ম্মেলন

  • বর্তমান সময়: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৪০৭ বার পড়া হয়েছে

সালথায় ইউ‌পি চেয়ারম‌্যা‌নের বিরু‌দ্ধে মু‌ক্তি‌যোদ্ধা ও স্থানী‌দের সংবাদ স‌ম্মেলন

আ‌রিফুল ইসলাম সালথা প্রতি‌নি‌ধিঃ ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ৬নং আটঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান শ‌হিদুল হাসান খান সোহা‌গের বিরু‌দ্ধে সংবাদ স‌ম্মেলন ক‌রেছে বীর মু‌ক্তি‌যোদ্ধা আঃ কা‌দের মোল‌্যা ও স্থানীয় লোকজন। আটঘর ইউ‌পির গোয়ালপাড়া বাজা‌রে অব‌স্থিত ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যাল‌য়ের সাম‌নে শুক্রবার (২৯‌শে জানুয়া‌রি) বেলা ১২ টায় এই সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়। সংবাদ স‌ম্মেল‌নে চেয়ারম‌্যান সোহাগ খা‌নের বিরু‌দ্ধে বি‌ভিন্ন অ‌নিয়মের বিরু‌দ্ধে লি‌খিত বক্তব‌্য পাঠ ক‌রেন বীর  মু‌ক্তি‌যোদ্ধা আঃ কা‌দের মোল‌্যা ও স্থানীয়রা।
সংবাদ স‌ম্মেল‌নে এসময় উপ‌স্থিত ছি‌লেন, আটঘর ইউ‌নিয়ন আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক পিকুল খান, আওয়ামীলীগ নেতা হারুন মাতুব্বর, তুজাম মাতুব্বর, বতু সিকদার, আলী আহ‌ম্মেদ, যুবলীগ নেতা নিশান খান, রাজ্জাক মোল্লা, সৈয়দ আলী মোল্লা, সাহিদ মাতুব্বর, আলেক শেখ, বারেক শেখ, বতু শেখ, আদেল মাতুব্বর, মুশা খানসহ স্থানীয় লোকজন।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্যা লিখিত বক্তব্যে তু‌লে ধ‌রে ব‌লেন, চাঁদাবাজী, জমি দখল, আগ্নেয়াস্ত্রের মুখে এলাকার নিরীহ মানুষকে হয়রানি, মুক্তিযোদ্ধা পরিবারকে নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ ক‌রেন, এছাড়াও একাধিক হত্যা ঘটনার সাথে জড়িত থেকেও তাদের লাশ নিয়ে এলাকায় লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজী করেছে বলে অভিযোগ করে ব‌লেন, কুখ্যাত রাজাকার গোলাম আলী খা’র নাতি ও লিয়াকত আলী খাঁ-এর পুত্র বর্তমান আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ খান এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন।
এই সোহাগ খার নের্তৃত্বে তার সন্ত্রাসী বাহিনী আটঘর ইউনিয়নের নিরীহ নিরাপরাধ জনসাধারণ, এমনকি মুক্তিযোদ্ধা পরিবারকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করছে। তার অত্যাচার থেকে বাদ পড়িনি আমি নিজেও। আমাকে লাঞ্চিত করেছে, মিথ্যা মামলাও দিয়েছে। আমার অপরাধ আমি সন্ত্রাস, চাঁদাবাজ ও রাজাকারদের বিপক্ষে বলে। আমরা এর থে‌কে প‌রিত্রাণ চাই। এছাড়াও স্থানীয়রা সোহাগ খা‌নের বিরু‌দ্ধে বি‌ভিন্ন অ‌নিয়ম ও অ‌ভি‌যোগ ক‌রেন।
সংবাদ সম্মেলন শেষে সোহাগ খাকে আইনের আওয়াতায় এনে বিচার ও ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page