1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

ফরিদপুরের মাচ্চর কৃষ্ণনগর ও ঈশান গোপালপুর ইউনিয়নে জেলা আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে
ফরিদপুরের মাচ্চর কৃষ্ণনগর ও ঈশান গোপালপুর ইউনিয়নে জেলা আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরের মাচ্চর কৃষ্ণনগর ও ঈশান গোপালপুর ইউনিয়নে জেলা আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরের মাচ্চর কৃষ্ণনগর ও ঈশান গোপালপুর ইউনিয়নে জেলা আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাচ্চর কৃষ্ণনগর ও ঈশান গোপালপুর ইউনিয়নে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল ব্যানার্জী’র সভাপতিত্বে আজ বুধবার সকাল ১১ টায় সদর উপজেলার কৃষ্ণনগর মাচচর ও ঈশান গোপালপুর ইউনিয়নে পৃথক পৃথক ভাবে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উক্ত অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি শহিদুল ইসলাম হেলাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক সামসুল আলম চৌধুরী, জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মোঃ নাছির ।এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বক্তারা বলেন যে,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। ষড়যন্ত্রকারীরা আজও তাদের কূটকৌশল চালিয়ে যাচ্ছে।
বক্তারা নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। পরিশেষে প্রত্যেক ইউনিয়নের স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার গরীব অসহায় মানুষের মাঝে ১,০০০ টি করে কম্বল বিতরন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page