1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

এমপি লাবু চৌধুরী’কে সংবর্ধনা উপলক্ষে সালথায় আ:লীগের প্রস্তুতিমূলক সভা

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে
এমপি লাবু চৌধুরী'কে সংবর্ধনা উপলক্ষে সালথায় আ:লীগের প্রস্তুতিমূলক সভা
এমপি লাবু চৌধুরী'কে সংবর্ধনা উপলক্ষে সালথায় আ:লীগের প্রস্তুতিমূলক সভা

এমপি লাবু চৌধুরী’কে সংবর্ধনা উপলক্ষে সালথায় আ:লীগের প্রস্তুতিমূলক সভা

 

আরিফুল ইসলাম,সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসন থেকে আওয়ামীলীগের মনোনিত নব-নির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীকে ফরিদপুরের সালথায় সংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়ার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন, আবু জাফর মোল্যা, যুবলীগ নেতা শওকত হোসেন মুকুল প্রমূখ। এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমূলক সভায় আগামী ২৭ জানুয়ারি শনিবার বিকালে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নবনির্বাচিত সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীকে বিশাল গন সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন। এ উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সকল প্রস্তুতি গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page