1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারুকউজ্জামান মিয়ার সভাপতিত্বে ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীকে সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সালথা উপজেলা মাঠে আজ মঙ্গলবার বেলা বারোটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীকে সংবর্ধনা অনুষ্ঠানের এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, সালথা উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, গট্রি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লাভলু, সালথা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল মাহমুদ,আওয়ামী লীগ নেতা কাজী আশরাফুল ইসলাম, মোঃ খোরশেদ আলম সহ সালথা উপজেলার ৮ টি ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ।
এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। এছাড়া উপস্থিত নেতৃবৃন্দ পরস্পরের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে নির্বাচিত সংসদ সদস্যের কাছে পরবর্তী সালথা উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জোর দাবি করবেন বলে জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page