1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

বোয়ালমারী উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৪১১ বার পড়া হয়েছে

বোয়ালমারী উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

তৈয়বুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : তীব্র শৈত্য প্রবাহের কারণে ফরিদপুরে বোয়ালমারী উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা শিক্ষা অফিসার (ডিইও) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ইউইও) বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদপুর জেলা শিক্ষা অফিসার (ডিইও) বিঞ্চুু পদ ঘোষাল এক পত্র মারফত জানিয়েছেন, ফরিদপুরের চানমারীর প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষণ অনুযায়ী শৈত্য প্রবাহের কারণে উর্ধতন কতৃপক্ষের নির্দেশনা মোতাবেক আগামী ২৪ ও ২৫ জানুয়ারি রোজ বুধ ও বৃহস্পতিবার জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।

বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহাদ মিয়া মোবাইল ফোনে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় বুধ ও বৃহস্পতিবার বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দুইদিনের বিশেষ ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। সাপ্তাহিক ছুটির পর আগামী রোববার (২৮.০১.২৪) শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি শ্রেণি কার্যক্রম শুরু হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page