1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

উন্নয়নের জোয়ারে ফরিদপুর জেলাকে ভাসিয়ে দিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান।

  • বর্তমান সময়: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে
উন্নয়নের জোয়ারে ফরিদপুর জেলাকে ভাসিয়ে দিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান।
উন্নয়নের জোয়ারে ফরিদপুর জেলাকে ভাসিয়ে দিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান।

উন্নয়নের জোয়ারে ফরিদপুর জেলাকে ভাসিয়ে দিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান।

মোঃতৈয়াবুর রহমান,বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি : নৌকার বিপক্ষে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হওয়া প্রার্থী ও তাদের কর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, শৃঙ্খ লার সঙ্গে নিজ ঘরে ফেরত আসুন। কোথাও কোথাও বিজয় লাভ করেছেন বলেই বঙ্গবন্ধুর সৈনিকদের ওপর নির্যাতন চালাবেন এমন সুযোগ কেউ পাবেন না।

দলের প্রভাব খাটিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি না করে সততার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহের জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী-সমর্থক নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করেছেন তারা ভুল করে ভুল জায়গায় চলে গিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, শৃঙ্খলার সঙ্গে নিজ ঘরে ফেরত আসুন। কোথাও কোথাও বিজয় লাভ করেছেন বলেই বঙ্গবন্ধুর সৈনিকদের ওপর নির্যাতন চালাবেন এমন সুযোগ কেউ পাবেন না।

মন্ত্রী আরও বলেন, পৃথিবীর তিনজন সৎ প্রধানমন্ত্রীর মধ্যে অন্যতম একজন শেখ হাসিনা। তারই নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফরিদপুরও এর থেকে বাদ যাবে না।’

অনিন্দ্য সুন্দর ফরিদপুর গড়তে কর্ম পরিকল্পনা সাজাতে স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আব্দুর রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page