1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলার সালথা থানার অজ্ঞাতনামা ১টি ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটন সহ ০৬জন আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধার সংক্রান্তে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা , কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, টি আই তুহিন লস্কর । প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানানো হয় গত ১৭ই জানুয়ারি দিবাগত রাত ১২.১০ মিনিট থেকে হতে ০৩.০০ টার মধ্যে বড়দিয়া বাজার এলাকা হইতে ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ বাবলু শেখ ওরফে বাবুল (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী বাবলু জানায় যে, ডাকাতির ঘটনায় তারা ৯ জন ডাকাতি করার জন্য তিন বাড়ীতে দুই দলে ভাগ হয়ে ডাকাতি সংঘটিত করেছে। আসামী সাকিবের হাতে থাকা হাতুড়ী, আসামী ইয়াদ আলীর নিকট থাকা টিন কাটারসহ রামদা দ্বারা টিন কাটিয়া ও ভেন্টিলেটর ভেঙ্গে সোহেল মাতুব্বরের ঘরে প্রবেশ করে এবং রাকিবের ঘরে শাবল দিয়া ধাক্কা মেরে দরজার ছিটকিনী ভেঙ্গে ঘরের মধ্য প্রবেশ করে। রবিনের ঘরের তালা ভেে ভিতরে প্রবেশ করে। রাকিব এবং সোহেল মাতুব্বারের ঘরে থাকা মহিলাদের দেশীয় অস্ত্র দ্বারা জিম্মি করে চোখ মুখ বেঁধে উপরে উল্লেখিত মালামাল নিয়ে যায়। এজাহারে ১৮/১৯ জন ডাকাত সদস্যদের কথা উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে তারা ৯ জনের একটি ডাকাতদল ডাকাতিতে অংশগ্রহন করে।

বাবলু ডাকাত এর দেওয়া তথ্য মতে তার নিকট হতে ২টি কানের দুল, আসামী সাইফুল এর নিকট থেকে দূর্বিত ১০,০০০/ ঢাকা ও ১টি ছুরি, আসামী মিজান এর নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি রামদা, এবং ১টি চাপাতি, আসামী ইয়াদ আলীর নিকট থেকে লুট করা ৫০,০০০/- টাকা ও টিন কাটার উদ্ধার করা হয়।

আসামী বাবুলের দেওয়া তথ্যমতে, গত ১৭ জানুয়ারি ঘটনার সাথে জড়িত আসামী ২। ইয়াদ আলী’কে বারোটা ৫০ মিনিটে জয় ছাপ বাজার হতে, আসামী
৩। মোঃ মিজানুর মাতুব্বর’কে রাত ০১.৩০ মিনিটে লক্ষণ দিয়া পাকা রাস্তার উপর হতে, আসামী ৪। সাকিবুল শেখাকে রাত ০২.১০ মিনিটে জয়ঝাপ গ্রাম এলাকা হতে, আসামীর ৫। নাঈম’কে রাত ০২.৪০ মিনিটে এবং আসামী ৬। মোঃ সাইফুল মাতুব্বর’কে রাত ০৩.২০ মিনিটে দিয়াপাড়া এলাকার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page