1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুর-০৩ আসনের সংসদ সদস্য একে আজাদের পক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে
ফরিদপুর-০৩ আসনের সংসদ সদস্য একে আজাদের পক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুর-০৩ আসনের সংসদ সদস্য একে আজাদের পক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর-০৩ আসনের সংসদ সদস্য একে আজাদের পক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর-০৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য একে আজাদের পক্ষ থেকে শীতবস্তু বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় শহরের নদী গবেষণার গেইট , পশ্চিম খাবাসপুর,এবং মুন্সীবাজার হাইস্কুল মাঠে স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার ছিন্নমূল গরীব অসহায় মানুষের মধ্যে পৃথক পৃথক ভাবে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-০৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য একে আজাদের নির্বাচনী প্রধান সমন্বক শোয়েবুল ইসলাম, কোতোয়ালি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ জাসদ মিয়া,১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ মুন্নু মোল্লা সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বক্তারা বলেন যে, ফরিদপুর সদর উপজেলার মানুষ এত দিন সন্ত্রাসের কাছে অসহায় ছিল। নানা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আপনারা বিপুল ভোটে একে আজাদকে জয়ী করেছেন। এ বিজয় আপনাদের সকলের। নির্বাচনে আমাদের বিজয়ের পরই ফরিদপুর শহরে শান্তির বার্তা বইছে। চাঁদাবাজ, ছিনতাইকারীরা ঘরে ফিরে গেছে। পর্যায়ক্রমে সকল অনিয়ম, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় সাঁড়াশি অভিযান চালানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page