1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

বিদ্যার দেবী সরস্বতীর আগমন উপলক্ষে ব্যাস্ত সময় পার করছেন মৃত শিল্পীরা

  • বর্তমান সময়: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ৪২৭ বার পড়া হয়েছে

বিদ্যার দেবী সরস্বতীর আগমন উপলক্ষে ব্যাস্ত সময় পার করছেন মৃত শিল্পীরা

অপূর্ব দাস অসীম : হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছেন মৃত শিল্পীরা ।(প্রতিমা তৈরির সম্পূর্ন ভিডিও দেখতে নিচে টাচ করুন)

 

এরই ধারাবাহিকতায় ফরিদপুর শহরের ভাজনডাঙ্গা পাল পাড়ায় চলছে প্রতিমা তৈরির উৎসব । আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২১ সরস্বতী পূজাকে সামনে রেখে ছেলে বউ দাদু সকলেই হাতে হতে রেখে কাজ করে যাচ্ছে । আপন মনের মাধুরী মিশিয়ে শিল্পীরা তৈরি করছে মায়ের মূর্তি ।

প্রাচীন কাল থেকেই চলে আসছে এই সরস্বতী পূজা। দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে হবে সরস্বতী পূজার উৎসব । ভাজনডাঙ্গার মৃত শিল্পী সম্ভুনাথ পালের সাথে কথা বলে জানা যায় ,ভাজনডাঙ্গা পাল পাড়ায় মোট পাঁচটি পাল পরিবার রয়েছে। সেখানে এ বছর ৪০০ খেকে ৫০০ প্রতিমা তৈরি হবে। আর এখান থেকেই তৈরি করা মূর্তিগুলো পূজা উপলক্ষে ছড়িয়ে যাবে শহরব্যাপী ।

সম্ভুনাথ পাল আরও জানান এ বছর প্রতিমা তৈরিতে খরচটা একটু বেশি পরছে ,তাই বিক্রীও একটু চড়া দামে করতে হবে। সর্বনিন্ম ৩০০/- থেকে ১০,০০০/- টাকা পর্যন্ত প্রতিমা রয়েছে তাদের কাছে। আশা করা যায় প্রায় সব প্রতিমাই বিক্রী হয়ে যাবে ,আর তাহলেই তাদের পরিশ্রমও কিছুটা সার্থক হবে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page