1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি লাবু চৌধুরী

  • বর্তমান সময়: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৭ বার পড়া হয়েছে
নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি লাবু চৌধুরী
নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি লাবু চৌধুরী

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি লাবু চৌধুরী

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা সালথা) আসনে দ্বিতীয়বারের মতো সংসদ নির্বাচিত হওয়ার পর হাজারও নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
লাবু চৌধুরী নির্বাচিত হবার পর মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল থেকেই ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে সালথা-নগরকান্দা হাজার হাজার মানুষ গাড়িবহর নিয়ে ব্যান্ড বাজিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় লাবু চৌধুরী উপস্থিত সবাইকে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের সাথে থাকার আহব্বান জানান।
এসময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার এবং সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর সহ দুই উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং তৃনমুলের হাজার হাজার নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
উল্লেখ: সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর মা বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা সাজেদা চৌধুরী এই আসন  থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামীলীগ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী এবং জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। সাজেদা চৌধুরীর মৃত্যুর পর উপ-নির্বাচনে এই আসন থেকে লাবু চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page