1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর-২ আসনে আ:লীগের লাবু চৌধুরী ফের নির্বাচিত

  • বর্তমান সময়: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৫১৪ বার পড়া হয়েছে
ফরিদপুর -২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর জয়লাভ
ফরিদপুর -২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর জয়লাভ

ফরিদপুর-২ আসনে আ:লীগের লাবু চৌধুরী ফের নির্বাচিত

 

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর- ২ (নগরকান্দা ও সালথা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী ফের নির্বাচিত হয়েছেন। এর আগে তার মা প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর উপ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নগরকান্দা ও সালথা এই দুটি উপজেলা নিয়ে ফরিদপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনজন।

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুটি উপজেলার ১১৫টি কেন্দ্রে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সব-কটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের শাহাদাব আকবর লাবু চৌধুরী ৮৭১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া ঈগল পাখি মার্কায় পেয়েছেন ৮৫২৩২ ভোট। এছাড়াও বাংলাদেশ খেলাফত আন্দোলনের এ্যাডভোকেট জয়নুল আবেদিন বকুল মিয়া বটগাছ প্রতীকে পেয়েছেন ১৯৬২ ভোট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page