1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর

অজিত কুমার কর মহোদয়ের ২৫ তম প্রয়াণ বার্ষিকী পালিতঃ

  • বর্তমান সময়: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে
অজিত কুমার কর মহোদয়ের ২৫ তম প্রয়াণ বার্ষিকী পালিতঃ
অজিত কুমার কর মহোদয়ের ২৫ তম প্রয়াণ বার্ষিকী পালিতঃ

অজিত কুমার কর মহোদয়ের ২৫ তম প্রয়াণ বার্ষিকী পালিতঃ

ফরিদপুর সমাচার : শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, ফরিদপুর জেলা শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার কর মহোদয়ের ২৫ তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে ২২ ডিসেম্বর শুক্রবার, সন্ধ্যায় প্রয়াতের স্মরণে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, ফরিদপুর জেলা শাখা, শ্রীমন্দিরে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সৎসঙ্গের সহ-সাধারণ সম্পাদক প্রভাষক সৌমিত্র মজুমদার।, কেন্দ্রীয় সৎসঙ্গের উপদেষ্টা পরিষদ সদস্য দীপঙ্কর দত্ত, জেলা শাখা সৎসঙ্গের কোষাধ্যক্ষ গৌতম পাল, সদস্য শৈলেশ দাস, সদস্য কাঞ্চন সাহা বাপি, গৌতম বিশ্বাস, রমেশচন্দ্র বসু ও শ্রেষ্ঠা দত্ত। স্মরণ অনুষ্ঠানে ভক্তি সংগীত পরিবেশন করেন সুদীপ্ত শীল, শিশির মন্ডল ও মল্লিকা রাণী বিশ্বাস।

ধর্মীয় অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া প্রয়াতের আত্মার সদগতি কামনায় কেন্দ্রীয় সৎসঙ্গ আশ্রমে পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে সার্বিক সহযোগিতা করেন প্রয়াতের সহধর্মিনী প্রাক্তণ শিক্ষিকা কাঞ্চন রানি কর, ছেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার অনিমেষ কর ও কন্যা শিল্পী কর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page