1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সালথায় যুবলীগের বিক্ষোভ সমাবেশ

  • বর্তমান সময়: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৯১ বার পড়া হয়েছে
বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সালথায় যুবলীগের বিক্ষোভ সমাবেশ
বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সালথায় যুবলীগের বিক্ষোভ সমাবেশ

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সালথায় যুবলীগের বিক্ষোভ সমাবেশ

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে যুবলীগের নেতৃবৃন্দ। উপজেলা যুবলীগের উদ্যোগে বুধবার (৮ নভেম্বর) বিকালে বিক্ষোভ মিছিলটি সালথা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে সদর বাজারে এক প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, রাজু আহম্মেদ উজ্জল, সাব্বির হোসেন, ওয়াহিদুজ্জামান ওহিদ, পিয়ার আলী মুন্সী, মুঞ্জুরুল ইসলাম, আইয়ুব শেখ, মারকুজ শেখ, মুরাদ মোল্যা, সিয়াম হোসেন, মনি মোল্যাসহ যুবলীগের কয়েকশত নেতাকর্মী।

এসময় নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচাল করার ক্ষমতা জামাত-বিএনপি ও কোনো অপশক্তির নেই। বিএনপির ডাকা হরতাল-অবরোধ মানি না মানবো না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page