1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

নগরকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • বর্তমান সময়: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৪২৯ বার পড়া হয়েছে

নগরকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বেলায়েত হোসেন লিটন,বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানাগেছে। বুধবার উপজেলার চরযশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আলগাদিয়া গ্রামের জাফর শেখের ছেলে আবু বক্কার (৪) ও শফিকুল মাতুব্বরের মেয়ে নাহিদা (৩) বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সাবেক ইউপি সদস্য মাহবুব হাসান বাকী জানায় সকাল ৯/১০ টার দিকে খেলতে গিয়ে দুজনই পুকুরের পানিতে ডুবে মারাগেছে বলে জানতে পেরেছি।

পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে কোথাও না পাওয়ায় বেলা ১১ টার দিকে দুইজনের লাশ পানিতে ভাষতে দেখতে পায়। আবু বক্কার ও নাহিদা সম্পর্কে চাচাতো ভাই বোন। মৃত অবস্থায়ই দুজনে লাশ পানি থেকে উঠিয়ে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page