1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

বোয়ালমারীতে নছিমনের চাকায় পা হারালো ভ্যান চালক

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে

বোয়ালমারীতে নছিমনের চাকায় পা হারালো ভ্যান চালক

তৈয়বুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নছিমনের চাকায় পিষ্ঠ হয়ে ভ্যান চালকের বাম পা হারালো। গত সোমবার দিবাগত রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে ওই ভ্যান চালক সোহেল শরীফকে (২৬) ভর্তি করা হয়। ভ্যান চালকের বাড়ি শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। জানা যায়,সোমবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সোহেল শরীফ প্যাসেঞ্জার নিয়ে বোয়ারমারী আসার পথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা সড়কের উপরে আধারকোঠা ফায়ার সার্ভিসের সামনে পৌছালে অপরদিক থেকে আসা নছিমনের চালক ট্রাক ওভারটেক করতে গিয়ে ভ্যান চালককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কা লাগার কারণে ভ্যান চালক সোহেল ও প্যাসেঞ্জার একই গ্রামের মিল্টন মোল্যা (২৭) ছিটকে পড়ে। এ সময় সোহেলের পা নছিমনের চাকার তলে চলে যায়। চাকায় সোহেলের বাম পার গোড়ালির নিচের টুক পিষ্ঠ হয়ে কেটে পড়ে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে নিয়ে গিলে প্রাথমিক চিকিৎসা শেষে সোহেলকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। শেখর ইউনিয়নের ৮ নং ইউপি সদস্য মো. ইয়াসিন মোল্যা মঙ্গলবার (৩১ অক্টোবর) বলেন, সোহেল শরীফের বাম পার গোড়ালির নিচ থেকে আলাদা হয়ে গেছে। সে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে যে নছিমনে ঘটনা ঘটিয়েছে ওই নছিমন বা চালককে পাওয়া যায়নি। বোয়ালমারী থানার এএসআই প্রদুত কুমার সেন বলেন, খবর পেয়ে সড়ক দুর্ঘটনার স্থলে গিয়ে নছিমন বা চালককে পায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page