1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সদরপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত-৭

  • বর্তমান সময়: বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৪৪২ বার পড়া হয়েছে

সদরপুরে বতু ও মজিবর মাতুব্বরের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত-৭

মোঃ সাব্বির হাসান : ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষ সাতজন আহত হয়েছেন। আহতরা সদরপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দু-পক্ষের সংঘর্ষের জের ধরে এলাকায় থমথম ভাব বিরাজ করছে।

আজ বুধবার সকাল ৯টার দিকে দু-পক্ষের লোকজন ঢাল,সড়র্কি নিয়ে রাস্তার বেড়িয়ে পড়ে। এ ঘটনার সংবাদ পেয়ে সদরপুর থানার পুলিশ নিয়ন্ত্রন করে আসলেও পুনরায় আবার সংঘর্ষ বাঁধে দু’পক্ষের মধ্যে।
পুলিশ ও গ্রামের লোকজন জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দুর্বারটেক ও মৈজদ্দিন মাতুব্বর কান্দি গ্রামের মোঃ সুরুজ হাওলাদার ওরফে বতু মাতুব্বর ও মোঃ মুজিবুর রহমান মাতুব্বরের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় বিরোধ চলে আসছে। এরই জের ধরে দুপক্ষের লোকজন ঢাল-সড়কি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে বতু মাতুব্বরের গ্রুপের নুরুন নাহার বেগম(৩৫),জয়গুন নেছা(৭০),মোশারফ হোসেন(৫০), জাহাঙ্গীর মাতুব্বর(৫১) এবং মজিবর মাতুব্বরের গ্রুপের নুরুল হক শিকদার(৬০),ইসকান মাঝি(৪৫),রুস্তম বেপারী(৫১) মোট সাতজন আহত রয়েছে।

এলাকাবাসী জানান, দুপক্ষের দ্বন্ধের কারনে আমরা বিপাকে রয়েছি। কখন কোন পক্ষ কাকে আক্রমন করে তা নিয়ে সংশয়ে রয়েছি। আমরা এলাকায় শান্তি চাই।

এ ব্যাপারে সদরপুর থানার এসআই সঞ্জয় জানান, ওই এলাকায় দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ আছে। তার জেরে তুচ্ছ ঘটনায় এ ধরনের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page