1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

বোয়ালমারীতে বিএনপির নাশকতা৫ পুলিশ সদস্য আহত গ্রেপ্তার ১

  • বর্তমান সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৫০৩ বার পড়া হয়েছে

বোয়ালমারীতে বিএনপির নাশকতা৫ পুলিশ সদস্য আহত গ্রেপ্তার ১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: নাশকতা, গাড়ি ভাংচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টি মামলায় ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপি নেতা রইসুল ইসলাম পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৯ অক্টোবর ) দুপুর ২টার দিকে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। পলাশ বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
থানা সূত্রে জানা যায়, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে কেন্দ্রীয় বিএনপির ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা করে। এ লক্ষে শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার চতুল ইউনিয়নের ভাটপাড়া-সাইনবোর্ড উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামচুদ্দিন মিয়া ঝুনুর ইটভাটার সামনে পাকা সড়কের উপর পরপর বেশ কয়েকটি বোমা ও ককটেল বিষ্ফোরণ ঘটায় এবং চলন্ত গাড়ি ভাংচুর ও সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। খবর পেয়ে বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দুবৃর্ত্তরা। তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে থানা পুলিশের ৫ সদস্য আহত হয়। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সড়কে দেয়া আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দু’টি সাউন্ড গ্রেনেডসহ ৮ রাউন্ড শর্টগানের গুলি চালায় এবং ঘটনাস্থল অবিষ্ফোরিত ৩টি ককটেল, কয়েকটি বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, বাশের লাঠি, ভাংচুরকৃত গাড়ির কাচের টুকরা, ইটের টুকরা আলামত হিসেবে জব্দ করে। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ একাধিক বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিরা হলেন উপজেলার শেলাহাটি গ্রামের জিয়া মেম্বার, বেড়াদি গ্রামের জাকির হোসেন টিআই, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রইসুল ইসলাম পলাশ, গুনবহা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জয় কুমার সাহা, গুনবহা গ্রামের জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. জাকির হোসেন চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন ও আব্বাস আলী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব।
অপরদিকে বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি লক্ষ্যে ডাকা হরতালের বিরুদ্ধে বোয়ালমারী উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। রাতে নাশকতা ছাড়া বোয়ালমারীতে হরতালের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। দোকানপাট ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তৈয়বুর রহমান,
প্রতিনিধি
বোয়ালমারী, ফরিদপুর

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page