1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে ফরিদপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে
বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে ফরিদপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে ফরিদপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে ফরিদপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি ডাকা হরতালের প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব এ কে আজাদের সমর্থনে এক মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শওকত আলী জাহিদের সভাপতিত্বে আজ বেলা ‌ সাড়ে বারোটায় ফরিদপুর শহরের এ কে আজাদের নিজ বাসভবন হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ফরিদপুর প্রেস ক্লাবের এসে পৌছলে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির , যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট বদিউজামান বাবুল, কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ বিলায়েত হোসেন, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সী, ডিগ্রির চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু। শান্তি সমাবেশে বক্তারা বলেন বিএনপি – জামায়াত জোটেরা দেশে সমাবেশের নামে সাধারন মানুষের জান – মালের ক্ষতি সাধন করছে, তারা‌ ধ্বংসাত্বক রাজনিতিতে মেতে উঠেছে৷ তারা আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার প্রক্রিয়া শুরু করেছে। বক্তারা বলেন জামাত বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে। ফরিদপুরে বিএনপি জামাত চক্র যাতে কোন নাশকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

বক্তারা ‌ বিএনপি জামাত চক্রের হাতে একজন পুলিশ সদস্য খুন হওয়া এবং প্রধান বিচারপতির বাসায় হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এবং অবিলম্বে হামলাকারীকে ‌ আইনের আওতায় আনার জন্য ‌ সরকারের নিকট দাবি জানান

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page