1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

ফরিদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ফরিদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ফরিদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তণ এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবীতে ফরিদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও ‌ সমাবেশ অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মুফতী মোস্তফা কামাল এর সভাপতিত্বে আজ শুক্রবার বেলা দুইটায় ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক মুফতি মুস্তাফিজুর রহমান,প্রচার সম্পাদক মাওলানা আঃ রহিম,আইন বিষয়ক সম্পাদক আঃ হান্নান মিয়া,ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি খন্দকার অহিদুর জামান, কোতোয়ালি থানা সভাপতি মিজানুর রহমান আরেফী। এ সময় সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতা- কর্মী উপস্থিত ছিলেন ।

বক্তরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবী জানান। এছাড়া বক্তারা আগামী ৩ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসমাবেশ সফল করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল জনতা ব্যাংকের মোড় হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page