1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

বোয়ালমারীতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সহ দুই পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  • বর্তমান সময়: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৭৩১ বার পড়া হয়েছে
বোয়ালমারীতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সহ দুই পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
বোয়ালমারীতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সহ দুই পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

বোয়ালমারীতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সহ দুই পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

তৈয়বুর রহমান, বোয়ালমারী( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর ১ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকা থেকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মৃত আ. কাশেম মুন্সীর ছেলে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে ফরিদপুর ১ আসনে মনোনয়ন প্রত্যাশী মুন্সী তৈয়বুর আলম পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫ এর ১৬ (৩বি) ধারার একটি মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হয়ে পলাতক ছিল। অপরদিকে ৪টি মামলায় ৩ বছর ৩ মাস ও ৬২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী মাজহারুল ইসলাম মিন্টু সাজা প্রাপ্ত হয়ে রাজধানীর বনানী এলাকায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বোয়ালমারী থানা পুলিশর উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ও এএসআই মনির হুসাইন তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর বনানী ও রমনা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

এএসআই মনির হুসাইন তাদের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, তাদের গ্রেপ্তার করে শুক্রবার (২৭ অক্টোবর) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page