1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

নগরকান্দায় ২৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার-আটক ১

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৯১ বার পড়া হয়েছে

নগরকান্দায় ২৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার-আটক ১

বেলায়েত হোসেন লিটন,বিশেষ প্রতিনিধিঃফরিদপুরের নগরকান্দায় ২৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে থানা পুলিশ সেই সাথে এক মাদক ব্যবসায়ীকেও আটক করেছে।

জানাগেছে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিন কান্দী এলাকা থেকে নাঈম ইসলাম নামের এক ব্যক্তিকে ২৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। এ সময় একটি নছিমন, একটি ব্রিফকেচ, ১৫ টি ঝুড়ি জব্দ করেছে নগরকান্দা থানা পুলিশ।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ মোঃ মিরাজ হোসেন এর দিকনির্দেশনায় এসআই সেলিম ও এ এস আই মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিনকান্দীর মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করে।

জানাগেছে  মামুন চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মামুন ইসলামের ছেলে।

মঙ্গলবার সকালের দিকে তিনটি বস্তার মধ্যে ২৪৫ বোতল ফেন্সিডিল নিয়ে নগরকান্দা উপজেলার দক্ষিনকান্দী নামক জায়গায় অবস্থান করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। আটকের পর উপস্থিত জনতার সামনে ফেন্সিডিলের বোতল গণনা করা হয়।

নগরকান্দা থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন বলেন , পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ নাইম নামেরএক মাদক ব্যাবসায়ীকে ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ।

তবে এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page