1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় সাবেক এমপি জুয়েল চৌধুরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

  • বর্তমান সময়: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে
সালথায় সাবেক এমপি জুয়েল চৌধুরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন
সালথায় সাবেক এমপি জুয়েল চৌধুরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

সালথায় সাবেক এমপি জুয়েল চৌধুরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের সালথার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জান চৌধুরী জুয়েল। রবিবার (২২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত সালথা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। মন্দির পরিদর্শনে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ, মন্ডপের পূজারী, ভক্ত ও পূন্যার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন, এবং পূজার আইন শৃংঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।

পূজা মন্ডপ পরিদর্শন কালে জুয়েল চৌধুরী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামীতে নৌকা মার্কায় আপনাদেরকে ভোট দিতে হবে। একমাত্র নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়। তাই আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করুন। শেখ হাসিনা সরকার বাংলাদেশের যে উন্নয়ন করেছে বিগত দিনের কোন সরকার এই উন্নয়নের ধারের কাছেও নেই।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জুয়েল চৌধুরী পূজা মন্ডবে আর্থিক অনুদান প্রদান করেন। পূজা মন্ডপ পরিদর্শন কালে তার সাথে আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মী বৃন্দ সফর সঙ্গী ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page