1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সালথায় বিক্ষোভ সমাবেশ

  • বর্তমান সময়: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩৩৯ বার পড়া হয়েছে
নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সালথায় বিক্ষোভ সমাবেশ
আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের উপর সন্ত্রাসী ও দখলদার ইহুদি রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামি ঐক্যজোট সালথা উপজেলা শাখা ও স্থানীয় তৌহিদী জনতার উদ্যাগে শুক্রবার (২০ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলা সদরের বাইপাস সড়কে প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বাইপাস সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল কর্তৃক  ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন ও মুসলমানদের নৃশংসভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। প্রত্যেক মুসলমানদের ঈমানি দায়িত্ব অসহায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরাইলের আগ্রাসন ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের একত্রিত হয়ে রুখে দাঁড়াতে হবে।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী জানিয়ে আরও বলেন, ফিলিস্তিনি মুজাহিদদের পাশে বাংলাদেশ থেকে সেনাবাহিনী প্রেরণ করুন। ওই আক্রমণে যে সকল মুসলমান রোগী রয়েছেন তাদের চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ডাক্তার, ঔষধ ও সেচ্ছাসেবী কর্মী প্রেরণ করুন। ইসরাইলের যে সকল পণ্য বাংলাদেশে আমদানি করার যে লাইসেন্স রয়েছে সেই লাইসেন্স বাতিল করার ঘোষণা করুন এবং পাশাপাশি ইসরাইলের পণ্য বয়কট করার ঘোষণা করুন। গত ১৭ই অক্টোবর শতশত মুসলমানদের উপর যেভাবে নৃশংস গণহত্যা চালিয়েছে তাই প্রতিবছর এইদিনটা বাংলাদেশে মুসলিম গণহত্যা দিবস ঘোষণা করা হোক।
বাংলাদেশ ইসলামি ঐক্যজোট সালথা উপজেলা শাখার সভাপতি হাফেজ মোস্তফা কামালের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি ঐক্য জোট ফরিদপুর জেলার সভাপতি মাওলানা লিয়াকত আলী। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ঐক্যজোট সালথা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি আবু জাফর, সিনিয়র যুগ্ম সম্পাদক মুফতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী কামরুজ্জামান, মুফতি আবুল খায়ের, মাওলানা ওহিদুজ্জামান, সালথা সরকারি মডেল মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম প্রমুখ। এছাড়াও বাংলাদেশ ইসলামি ঐক্যজোট সালথা উপজেলা শাখার নেতা কর্মী ও স্থানীয় কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মৌলবি ইউনুস আলী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page