1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

নগরকান্দায় বিভিন্ন দল হতে নেতা কর্মীর আওয়ামিলীগে যোগদান

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩০৮ বার পড়া হয়েছে
নগরকান্দায় বিভিন্ন দল হতে নেতা কর্মীর আওয়ামিলীগে যোগদান
নগরকান্দায় বিভিন্ন দল হতে নেতা কর্মীর আওয়ামিলীগে যোগদান

নগরকান্দায় বিভিন্ন দল হতে নেতা কর্মীর আওয়ামিলীগে যোগদান

বেলায়েত হোসেন লিটন,নগরকান্দা প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আওয়ামীলীগে যোগদান করেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের কাওয়াখোলা বাজারে যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক এ্যাডঃ জামাল হোসেন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া, মটর চালকলীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ জাহিদ হোসেন বিলায়েত মিঞা। এসময় আরো উপস্থিত ছিলেন কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমেদ, বাবুল আক্তার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস- চেয়ারম্যান লেবু মোল্যা, যুবলীগ নেতা ফরিদ মাতুব্বর, জাকির হোসেন, মোরাদ মাতুব্বর, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রেজাউল করিম দুলাল।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে শত শত বিভিন্ন দল হতে আগত নেতা কর্মীরা এ্যাডঃ জামাল হোসেন মিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামিলীগে যোগদান করে। সকল বক্তাই আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর ২ আসনে এ্যাডঃ জামাল হোসেন মিয়াকে নৌকা প্রতীক দেওয়ার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট অনুরোধ জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page