1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্বমান দিবস পালিত

  • বর্তমান সময়: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৯৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে বিশ্বমান দিবস পালিত
ফরিদপুরে বিশ্বমান দিবস পালিত

ফরিদপুরে বিশ্বমান দিবস পালিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে বিশ্বমান দিবস পালিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই, এর উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা আজ বেলা ১২:৩০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”। অনুষ্ঠানে বিএসটিআই এর উপ-পরিচালক প্রকৌশলী মোঃ শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের গুনগত মান সম্পন্ন পণ্য তৈরির গুরুত্ব আরোপ করেন।এছাড়া স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে বিএসটিআই মান সম্পর্কে সচেতন করার আহবান করেন। দিবসের প্রতিপাদ্য সম্পর্কিত বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, অধ্যক্ষ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর।

এছাড়া মুক্ত আলোচনাপর্বে আলোচনা করেন মোঃ মামুনুর রশিদ, লোটাস ড্রিংকিং ওয়াটার, সদর, রাজবাড়ী মোঃ সেলিম মিয়া, বিসমিল্লাহ বেকারী, সদর, ফরিদপুর এবং মোঃ রিফাত ইসলাম, ওয়েসিস বেকারী, সদর, ফরিদপুর। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং ফরিদপুর শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page