1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর পৌরসভার উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌরসভার উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুর পৌরসভার উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর পৌরসভার উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে আজ শুক্রবার সকাল ১১ টায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস এর সভাপতিতে এবং পৌরসভার সচিব তাঞ্জিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনি, ফরিদপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, ভাই ভাই পূজা মন্ডপের সভাপতি মনোজ কুমার দাস। অনুষ্ঠানে বক্তারা প্রতিটি মন্দিরে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা আওতায় আনার আহ্বান জানানো হয়।

এছাড়া উৎসবমুখের পরিবেশে শারদীয় দূর্গা পূজা পালন করার জন্য হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভায় মোট ৯৫ টি দুর্গা মন্দির কে ২৫টি করে শাড়ি এবং পৌর মেয়র এর পক্ষ থেকে ৮০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।এ সময় ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ বিভিন্ন এবং বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ ও ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page