1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

দুর্গাপূজা উপলক্ষে বোয়ালমারী পুলিশের মতবিনিময় সভা

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৫৬ বার পড়া হয়েছে
দুর্গাপূজা উপলক্ষে বোয়ালমারী পুলিশের মতবিনিময় সভা
দুর্গাপূজা উপলক্ষে বোয়ালমারী পুলিশের মতবিনিময় সভা

দুর্গাপূজা উপলক্ষে বোয়ালমারী পুলিশের মতবিনিময় সভা

তৈয়বুর রহমান,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালমারী থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর ) দুপুরে থানা প্রাঙ্গনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম-সেবা। সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, ডেপুটি কমান্ডার সৈয়দ রউফ সিদ্দিকী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি শ্যামল কুমার সাহা, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, জেলা যুবলীগের সদস্য, সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, সাংবাদিক অ্যাড. কোরবান আলী, আমিনুল ইসলাম, যমুনা টেলিভিশন প্রতিনিধি মহব্বত জান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলার ১২৫টি মন্দিরের দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বোয়ালমারীতে অনুষ্ঠিত পূজা মন্ডপ সমূহে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করাসহ সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন এবং সরকারি নিদের্শনা অনুযায়ী রাত ৯টার মধ্যে প্রতিমা বিসর্জনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকে জানাতে অনুরোধ রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল ওহাব। অনুষ্ঠানটির সঞ্চালন করেন পুলিশ উপপরিদর্শক উত্তম কুমার সেন।

 

প্রতিনিধি,
বোয়ালমারী, ফরিদপুর
তারিখ ১২.১০.২৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page