1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০; বাড়িতে অগ্নিসংযোগ ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে ৪ গ্ৰামবাসির রক্তক্ষয়ী সংঘর্ষ: ভাঙচুর, লুটপাট : আহত-৩০ ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরিদপুরে “Women Carnival–2026”: নারীর শক্তি, নেতৃত্ব ও সম্ভাবনার উদযাপন ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব আওয়াল খানের ইন্তেকাল সালথায় দাফন সম্পন্ন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩১৩ বার পড়া হয়েছে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব আওয়াল খানের ইন্তেকাল সালথায় দাফন সম্পন্ন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব আওয়াল খানের ইন্তেকাল সালথায় দাফন সম্পন্ন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব আওয়াল খানের ইন্তেকাল সালথায় দাফন সম্পন্ন

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব আওয়াল খান (৮২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে গত বুধাবার (১১ অক্টোবর) রাত ১২টার দিকে ইন্তেকাল করিয়াছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউশখালি ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাউশখালির খান পরিবারের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে আওয়াল খান স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৪২ সালে জন্ম গ্রহণ করেন উপজেলার বল্লভদী বাউশখালী খান পরিবারে জন্মগ্রহন করেন। তিনি রুপপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে রামদিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সিটি কলেজ থেকে বি.কম পাস করে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকুরি জীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে কাজ করেছেন। তার বড় ছেলে ডাঃ আশরাফুল আলম সজল ঢাকার স্কয়ার হাসপাতালের কার্ডিওলোজি বিভাগে কর্মরত আছেন এবং ছোট ছেলে ছেলে ডাঃ শরিফুল আলম সবুজ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। কিছুদিন আগে আওয়াল খান অসুস্থ হয়ে পরলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকার মিরপুরে প্রথম সকালে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি সালথায় নিয়ে আসা হয়, সেখানে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় তার বড় ছেলে ডাঃ আশরাফুল আলম সজল, শরিফুল আলম সবুজ, মোঃ শাহ আলম খান তুহিন, ঢাকার ট্রাভেলস এজেন্সির মোঃ আহসান হাবিব এবং জনপ্রতিনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page