1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

রাতের আঁধারে বালু-মাটি চুরির দায়ে দুই যুবককে বীনাশ্রম কারাদন্ড ও নগদ ১০ হাজার টাকা জরিমানা

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৪৯৭ বার পড়া হয়েছে

রাতের আঁধারে বালু-মাটি চুরির দায়ে দুই যুবককে বীনাশ্রম কারাদন্ড ও নগত ১০ হাজার টাকা জরিমানা

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রাতের আঁধারে বালু-মাটি চুরির দায়ে দুই যুবককে দুই মাস করে বীনাশ্রম কারাদন্ড ও একজন কে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, গাজীরটেক ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে পদ্মা পারে নদী ড্রেজিংকৃত স্তুপকৃত বালু-মাটি রাতের আঁধারে চুরি করে বিক্রি করে আসছিলো উক্ত ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার এলাকার আঃ কুদ্দুস ফকিরের ছেলে আসাদ ফকির (২৬) ও সুলতানপুর গ্রামের ফজল মৃধার ছেলে মোঃ নজরুল মৃধা (৩০) ও স্বপন মৃধা (২১)।

গোপন সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে গত মঙ্গলবার দিবাগত গভীর রাত সাড়ে ১২ টা থেকে ২ টা পর্যন্ত উক্ত পদ্মার পার এলাকায় অভিযান পরিচালিত হয়। সরকারি বালু বহনকারী ফরিদপুর মেট্রো-ড-১১০১২৯ নং একটি ট্রাক ও রাজু এন্টারপ্রাইজ নামক একটি লড়ি গাড়ী জব্দ করেন ভ্রাম্যমান আদালত।এসময় ঐ দুই বালু চোরকে ২ মাস করে বীনাশ্রম কারাদন্ড ও অপরজনের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানান, উপজেলার “পদ্মা নদীর ডান তীর সংরক্ষন ও ড্রেজিং প্রকল্প” শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৭ লক্ষ ৫০ হাজার ৮৫ ঘনফুট বালু-মাটি গাজীরটেক ইউনিয়নের চরহোসেনপুর গ্রাম, চরহাজীগঞ্জ ও সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী গ্রামের পদ্মা পার এলাকা দিয়ে সংরক্ষিত রয়েছে।

উক্ত পদ্মা নদী ড্রেজিংকৃত বালু-মাটি বিক্রয়ের জন্য সরকারিভাবে ইতিমধ্যে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কিন্তু স্থানীয় একটি দুর্বৃত্ত চক্র গভীর রাতে ট্রাক ও লড়ি লাগিয়ে সরকারি বালু-মাটি বিক্রি করে চলছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page