1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত আটক

  • বর্তমান সময়: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে
সালথায় শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত আটক
সালথায় শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত আটক

সালথায় শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত আটক

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মাত্র ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. নুর ইসলাম মাতুব্বর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানির অভিযোগে নুর ইসলামকে একমাত্র আসামি করে দায়ের করেন নির্যাতিত শিশুটির বাবা। মামলার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ। ঘটনাটি উপজেলার আটঘর ইউনিয়নে গ্রামে ঘটে।

শিশুর মা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার আগে আমার শিশু মেয়েটি প্রতিবেশির বাড়িতে দুধ আনতে যায়। সেখান থেকে ফেরার পথে অভিযুক্ত নুর ইসলাম আমার মেয়েকে ধরে একটি পাটখড়ির পালার পাশে নিয়ে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে নির্যাতন করতে থাকে। তিনি আরও বলেন, একপর্যায় আমার মেয়ে নির্যাতন সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে আমার নির্যাতিত মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত নুর ইসলাম ও নির্যাতিত শিশুটি সম্পর্কে চাচা-ভাতিজী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রথমে নির্যাতিত মেয়েটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শিশুটিকে শ্লীলতাহানি করার সত্যতা পাওয়া যায়। এই ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে মামলা করার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত নুর ইসলাম গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page