1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

জেলা কোর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে
জেলা কোর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
জেলা কোর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা কোর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবিউল হাসান (রাজিব): জেলা কোর কমিটির সাথে ফরিদপুর সদর উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে (২৫ সেপ্টেম্বর) সোমবার সকাল ১০ টায় সদর উপজেলার মাল্টিপারপাস হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী এর সভাপতিত্বে, মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল ফরিদপুর জেলা হিসাবে গড়তে পারলে তখন বাংলাদেশের মধ্যে এই জেলা থেকে সারাদেশ পরিচালনা করতে পারবে। তিনি বলেন, যে সমস্ত শিক্ষার্থীদের বাবা ও টাকা নেই, তাদের স্বপ্ন পূরণ করতে আমরা পাশে আছি। এছাড়াও প্রতেকটি মেধাবী শিক্ষার্থীদের আমরা সবরকম সহযোগিতা করব। তিনি আরোও বলেন, সহিংসতা মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা কোর কমিটি সদা প্রস্তুত। জেলার যে কোন পরিস্থিতিতে আমাদের অভিহিত করুন এ কমিটি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, গোয়েন্দা নিরাপত্তা সংস্থার (এনএসআই) এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান, র‌্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমাণ্ডার কে.এম. শাইখ আকতার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই’র সহ-সভাপতি ও
ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি), সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল­া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাউদ্দিন, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল ফয়েজ শাহনেওয়াজ, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম বাশারুল আলম বাদশা, বাকিগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জী, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আজগর মানিক, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ জলিল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page