1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরিদপুরে “Women Carnival–2026”: নারীর শক্তি, নেতৃত্ব ও সম্ভাবনার উদযাপন ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা

নগরকান্দা থানায় মুরগীর ট্রাকে ডাকাতি, গ্রেপ্তার ৪ ডাকাত

  • বর্তমান সময়: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে
নগরকান্দা থানায় মুরগীর ট্রাকে ডাকাতি, গ্রেপ্তার ৪ ডাকাত
নগরকান্দা থানায় মুরগীর ট্রাকে ডাকাতি, গ্রেপ্তার ৪ ডাকাত

নগরকান্দা থানায় মুরগীর ট্রাকে ডাকাতি, গ্রেপ্তার ৪ ডাকাত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নগরকান্দায় মুরগীর ট্রাকে ডাকাতি মামলায় ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা বারোটায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন।গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন, আ. সালাম বেপারী (৪২), মো. সোহেল সরদার (৩০), মো. রুবেল আকন (৪০), পাভেল খান (৩২)।

পুলিশ জানায়, গত ০২/০৪/২০২৩ এপ্রিল দুপুরে নগরকান্দা থানাধীন বাসাগাড়ি গ্রামের ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে এক পোল্ট্রি মুরগী ব্যবসায়ীর একটি পিকআপ গাড়ী ঢাকা থেকে ঝিনাইদহ যাওয়ার সময়ে ৫ জন ডাকাত দুইটি মোটরসাইকেলে ব্যারিকেড দিয়ে গাড়ীটি থামায়।

ডাকাতরা গাড়ীতে থাকা ড্রাইভার মো. নুরুস খা, হেলপার রাকিব শেখ (২০) ও বেলায়েত হোসেন (২৩), এবং মুরগী ব্যবসায়ী সোহেল খানকে গাড়ী থেকে নামিয়ে রাস্তার পাশে নিয়ে এলোপাথাড়ি কিল, ঘুষি মারে। একপর্যায়ে গাড়ীতে থাকা মুরগী কেনার ৫,৮৬,০০০/-(পাঁচ লক্ষ ছিয়াশি হাজার টাকা) ও তাদের একটি এমআই ১১ মোবাইল ফোন নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ভাংগা বিশ্বরোডের দিকে চলে যায়।

উক্ত ঘটনায় ওইদিন দুপুরে গাড়ির ড্রাইভার মো. নুরুস খা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন বিভিন্নভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতদল শনাক্ত ও গ্রেপ্তার চেষ্টার পর নগরকান্দা থানার একটি টিম গত ২১ সেপ্টেম্বর মাদারীপুর জেলার শিবচার থানার যদুয়ার চর এলাকায় অভিযান পরিচালনা করে প্রথমে ডাকাত আ. সালাম বেপারী ও মো. সোহেল সরদার কে গ্রেপ্তার করে। আটক ডাকাত সালাম বেপারীর স্বীকারোক্তি ও দেখানো মতে, তার কাছ থেকে ডাকাতি হওয়া মোবাইল ফোন ও চলি­শ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে তাদের দেয়া তথ্য মতে, অভিযান পরিচালনা করে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে তাদের সহযোগী ডাকাত মো. রুবেল আকন (৪০) কে গ্রেপ্তার করে তার কাছ থেকে ডাকাতির আরো এক লক্ষ সাত হাজার টাকা উদ্ধার করা হয়। পুনরায় আসামী রুবেলের দেয়া তথ্যমতে ঢাকার আশুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আরেক সহযোগী ডাকাত পাভেল খান (৩২) কে আটক করা হয়।

পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে তারা সবাই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং পলাতক অপর এক ডাকাতের তথ্য প্রদান করে। পলাতক ডাকাতকে ধরতে এবং অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যহত আছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page