1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা প্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি সাজ্জাদ’কে ফরিদপুর জেলার মধুখালী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৩ বার পড়া হয়েছে
অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা প্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি সাজ্জাদ’কে ফরিদপুর জেলার মধুখালী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০
অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা প্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি সাজ্জাদ’কে ফরিদপুর জেলার মধুখালী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা প্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি সাজ্জাদ’কে ফরিদপুর জেলার মধুখালী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

ফরিদপুর প্রতিনিধি: অস্ত্র মামলায় ফরিপুরে মধুখালীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাজ্জাদ শেখকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব-১০। ২০ সেপ্টেম্বর বুধবার রাতে উপজেলার মধুখালী থানাধীন মাঝিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাজ্জাদ শেখ মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের মো. আবু বক্কর শেখের ছেলে।

জানা যায়, গতকাল ২০ সেপ্টেম্বর ২০২৩ বুধবার রাতে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাঝিবাড়ি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি অস্ত্র মামলায় আদালত থেকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামি সাজ্জাদ শেখকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আসামি সাজ্জাদ আদালতে রায় ঘোষণার পর থেকে ফরিদপুরের মধুখালীসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page