1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালী ও কীটনাশক স্প্রে অভিযান

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৩ বার পড়া হয়েছে
সালথায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালী ও কীটনাশক স্প্রে অভিযান
সালথায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালী ও কীটনাশক স্প্রে অভিযান

সালথায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালী ও কীটনাশক স্প্রে অভিযান

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র‍্যালী ও মশক নিধনে কীটনাশক স্প্রে অভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় স্কয়ার প্রি ক্যাডেট স্কুলের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চত্বর থেকে জনসচেতনতা মূলক র‍্যালিটি বের হয়ে সালথা সদরবাজার, প্রধান প্রধান সড়ক ও উপজেলা পরিষদের চত্বর প্রদক্ষিন করে সূচনা স্থানে এসে শেষ হয়।

এই অভিযানে স্কয়ার প্রি ক্যাডেট স্কুলের পরিচালক ওয়ালীউজ্জামান, সহকারী প্রধান শিক্ষক শফিকুর রহমানসহ অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং দুই শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।

স্কয়ার প্রি ক্যাডেট স্কুলের পরিচালক ওয়ালীউজ্জামান বলেন, দেশে ডেঙ্গু আজ ভয়াবহ রুপধারণ করেছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য সকলের সচেতন হওয়া দরকার। ডেঙ্গু প্রতিরোধে সকল রাস্তা-ঘাট, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বাড়িসহ সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে পরিস্কার- পরিচ্ছন্ন রাখতে হবে। মশা যাতে জন্ম নিতে না পারে এই জন্য সকলকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, আজ ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কীটনাশক স্প্রে অভিযান শুরু করেছি। মশার বংশবিস্তার প্রতিরোধে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন জায়গায় এই অভিযান চলবে। এবং এ অভিযান অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page