1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • বর্তমান সময়: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে
ফরিদপুরে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফরিদপুরে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফরিদপুরে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ ফরিদপুরে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে ফরিদপুরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কে নবনির্মিত আওয়ামীলীগ অফিসে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯ঃ০০ টায় জাতীয় ও পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। আলোচনা সভায় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ডাক্তার নাদিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, যুগ্ম সম্পাদক মিসেস ঝর্ণা আহসান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ, জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ নাছির। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক ‌ রফিকুল ইসলাম মিঠু।

সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত রাখতে হবে । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আনতে হবে। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page