1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সালথায় আইন শৃংখলা ও উপ‌জেলা প‌রিষদের মা‌সিক সভা অনু‌ষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪৫২ বার পড়া হয়েছে

সালথায় আইন শৃংখলা ও উপ‌জেলা প‌রিষদের মা‌সিক সভা অনু‌ষ্ঠিত

আ‌রিফুল ইসলাম, সালথা প্রতি‌নি‌ধিঃ ফরিদপুরের সালথায় উপজেলা আইন শৃংখলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা এবং উপ‌জেলা প‌রিষ‌দের মা‌সিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে সোমবার (২৫শে জানুয়া‌রি) বেলা সা‌ড়ে ১০টায় উপজেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এই মাসিক সভা অনু‌ষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মারুফা সুলতানা খান হীরাম‌নি, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, ভাওয়াল ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফ‌কির মিয়া, সালথা থানা পু‌লি‌শের এসআই রেজাউল করিম প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় জনপ্রতি‌নি‌ধি এসময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধা‌নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। বর্তমান রাজ‌নৈ‌তিক প‌রি‌স্থি‌তি‌তে জনপ্র‌তি‌নি‌ধিসহ সবাই‌কে দা‌য়িত্বশীল আচরণ করার কথা ব‌লেন পাশাপা‌শি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন। ক‌রোনা ভাইরাস মোকা‌বেলায় সকল‌কে স্বাস্থবি‌ধি মে‌নে চলার কথা বলা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page