1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে বাংলাদেশ সাম্প্রতিক কিশোর অপরাধ পরিস্থিতির কারণ ও প্রতিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪০৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে বাংলাদেশ সাম্প্রতিক কিশোর অপরাধ পরিস্থিতির কারণ ও প্রতিকার শীর্ষক সেমিনার

মানিক দাস :  বাংলাদেশের সাম্প্রতিক কিশোর অপরাধের পরিস্থিতি কারণ ও প্রতিকার শীর্ষক এক সেমিনার সোমবার সকাল ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ফরিদপুরে পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, অধ্যাপক বি এম সাইফুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সাংবাদিক পান্না বালা, শিপ্রা গোস্বামী, আসমা আক্তার মুক্তা, অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারি, জাহাপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক হোসেন, নুরুল ইসলাম, ফাতেমা বেগম, প্রমূখ। (সেমিনারের ভিডিও দেখতে নিচে টাচ করুন)

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সহযোগী অধ্যাপক লুৎফর রহমান। সভায় কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়াকে এক মারাত্মক সামাজিক অবক্ষয় বলে মনে করা হয়। এ জন্য সর্বস্তরের জনগণকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যানরা তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন ।

একই সাথে তাদের পরবর্তী পরিকল্পনা ও এবং কিশোর অপরাধ নির্মূলে তাদের পরবর্তীতে কি করনীয় তা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতির ভাষণে পুলিশ সুপার কিশোর অপরাধ নির্মূল করতে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি এ ব্যাপারে অভিভাবকদের ও জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page