1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

জলাতঙ্ক রোগ নির্মুলের লক্ষ্যে সালথায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে
জলাতঙ্ক রোগ নির্মুলের লক্ষ্যে সালথায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত
জলাতঙ্ক রোগ নির্মুলের লক্ষ্যে সালথায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জলাতঙ্ক রোগ নির্মুলের লক্ষ্যে সালথায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: দেশ থে‌কে জলাতঙ্ক রোগ নির্মুলের লক্ষ্যে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ব‌্যাপকহা‌রে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০২৩ বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় লাইনডাইরেক্টর (সিভিসি) এর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কাজী আবদুল মমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপ‌জেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আবুল হাসান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মোঃ নাহিদুল ইসলাম প্রমূখ। এছাড়া স্থানীয় জনপ্রতি‌নি‌ধি, সহ গণ‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন, আবা‌সিক মেডিকেল অফিসার ডা: প্রীতম দাস।

অব‌হিতকরণ সভায় জানা‌নো হয়, চল‌তি মা‌সের ১৫ থে‌কে ১৯ তা‌রিখ পর্যন্ত প্রতি‌টি ইউ‌নিয়‌নে বেয়া‌রিশ কুকুর কে জলাতঙ্ক রো‌গের টিকা প্রদান কর‌া হ‌বে। এসময় বেয়া‌রিশ কুকুর, পোষা কুকুর ও বেড়াল‌কেও টিকা প্রদান করা হ‌বে। ইউ‌নিয়‌নের প্রতি‌টি টি‌মে ৬ জন ক‌রে কাজ কর‌বে। ৫‌দিন ব‌্যা‌পি এই কর্মসূ‌চি‌তে টিকা প্রদান কর‌তে স্থানীয় জনপ্রতি‌নি‌ধি সহ সবাই‌কে সা‌র্বিক সহযো‌গিতা করার জন‌্য আহ্বান করা হ‌য়ে‌ছে।

উ‌ল্যেখ‌্য: জলাতঙ্ক এক‌টি ভয়ংকর মরণব‌্যাধি, কুকুর, বিড়াল, শিয়াল, বে‌জী ও বান‌রের কামড় বা আঁচ‌রের মাধ‌্যমে এই রোগ ছড়ায়। বাংলা‌দে‌শে প্রতিবছর প্রায় দুই হাজার মানুষ ও উ‌ল্লেখ‌যোগ‌্য সংখক প্রাণী এই রো‌গে মারা যায়। এই রো‌গে আক্রান্ত মৃত‌্যু হার প্রায় শতভাগ ত‌বে আ‌গে থে‌কেই ব‌্যবস্থা নি‌লে শতভাগ নিয়ন্ত্রন করা যায়। উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স সহ প্রায় প্রতি‌টি হাসপাতা‌লে এই রো‌গের টিকা পাওয়া যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page