1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

আ:লীগ নেত্রী সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে সালথায় দোয়া মাহফিল

  • বর্তমান সময়: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে
আ:লীগ নেত্রী সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে সালথায় দোয়া মাহফিল
আ:লীগ নেত্রী সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে সালথায় দোয়া মাহফিল

আ:লীগ নেত্রী সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে সালথায় দোয়া মাহফিল

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টম্বর) বিকাল ৪টায় সাজেদা চৌধুরীর নিজ বাড়ি সালথার রসুলপুর গ্রামের হামিদ মুঞ্জিল প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আয়োজন করেন সাজেদা চৌধুরীর ছেলে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

দোয়া মাহ‌ফি‌লে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফ, যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, ফরিদপুর পৌর মেয়ম অমিতাব বোস, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদের মো. ওয়াদুদ মাতুব্বর প্রমূখ।

দোয়া পরিচালনা করেন স্থানীয় বাহিরদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আকরাম আলী। দোয়া মাহফিলে সাজেদা চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন নেতারা। গত বছর আজকের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন সাজেদা চৌধুরী। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

১৯৩৫ সালের ৮ মে মাগুরায় জন্মগ্রহণ করেন এই বীর মুক্তিযোদ্ধা সাজেদা চৌধুরী। ১৯৫৬ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৬৯-৭৫ সাল পর্যন্ত তিনি মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কলকাতা গোবরা নাসিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।

১৯৭৬ সালে এই প্রবীণ নেতা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ১৯৯২ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ছিলেন। ২০১০ সালে স্বাধিনতা পুরস্কারে ভুষিত হন তিনি। এছাড়া সাজেদা চৌধুরী একাধিবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ের পর সাজেদা চৌধুরীকে প্রথমবার জাতীয় সংসদের উপনেতা করা হয়। দশম সংসদেও তিনি উপনেতার দায়িত্ব পান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page