1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

আন্তর্জা‌তিক সাক্ষরতা দিবসে সালথায় র‌্যালি ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

  • বর্তমান সময়: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে
আন্তর্জা‌তিক সাক্ষরতা দিবসে সালথায় র‌্যালি ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত
আন্তর্জা‌তিক সাক্ষরতা দিবসে সালথায় র‌্যালি ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

আন্তর্জা‌তিক সাক্ষরতা দিবসে সালথায় র‌্যালি ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ “প‌রিবর্তনশীল ও শা‌ন্তিপূর্ণ সমাজ গঠ‌নে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ‌্য বিষয়‌কে সাম‌নে রে‌খে ফ‌রিদপু‌রের সালথায় আন্তার্জা‌তিক সাক্ষরতা দিবস-২০২৩ উদযাপন উপল‌ক্ষে র‌্যালি ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উপ‌জেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে শুক্রবার (৮ সে‌প্টেম্বর) বেলা ১০টায় উপ‌জেলা প‌রিষদ চত্ত¡র থে‌কে এক‌টি র‌্যা‌লি বের করা হয়। র‌্যা‌লি‌টি উপ‌জেলা সদ‌রের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ক‌রে উপ‌জেলা চত্ত‌রে এ‌সে শেষ হয়। এরপর উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এক আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আ‌নিছুর রহমান বালী এর সভাপ‌তি‌ত্বে এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার মোঃ আ‌তিকুর রহমান, উপ-সহকারী পাঠ উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, আটঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান শ‌হিদুল হাাসন খান (সোহাগ), গ‌ট্টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ হা‌বিবুর রহমান লাবলু, বীর মু‌ক্তি‌যোদ্ধা বেলা‌য়েত হো‌সেন, উপ‌জেলা প্রোগ্রাম ম্যানেজার আঃ হা‌লিম মিয়া, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি মাইনুল ইসলাম প্রমূখ। আ‌লোচনা সভাটি সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক মোঃ জা‌হিদুর রহমান।

আ‌লোচনা সভায় বক্তারা সাক্ষরতা ও শিক্ষা ক্ষে‌ত্রে বর্তমান সরকা‌রের উন্নয়নমূলক বি‌ভিন্ন কর্মকান্ড নি‌য়ে আ‌লোচনা ক‌রেন পাশাপা‌শি উপ‌জেলায় সাক্ষরতা হার বাড়া‌তে সং‌শ্লিষ্ট সবাই‌কে ধন‌্যবাদ জানি‌য়ে এই প্রচেষ্টা অব‌্যাহত রাখার কথা ব‌লেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page