1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে কুমার নদের কচুরিপানা অপসারণ কর্মসূচীর উদ্ধোধন

  • বর্তমান সময়: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে
ফরিদপুরে কুমার নদের কচুরিপানা অপসারণ কর্মসূচীর উদ্ধোধন
ফরিদপুরে কুমার নদের কচুরিপানা অপসারণ কর্মসূচীর উদ্ধোধন

ফরিদপুরে কুমার নদের কচুরিপানা অপসারণ কর্মসূচীর উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং ফরিদপুর জেলা পরিষদ, ফরিদপুর পৌরসভা ও উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় শনিবার সকাল সাতটায় ও অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীরের সভাপতিত্বে স্থানীয় বির্সজন ঘাটে ফরিদপুরের কুমার নদের কচুরিপানা অপসারণ কর্মসূচীর উদ্ধোধনী অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম (সেবা) অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজ এর অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, বি এন সি সি, রোভার স্কাউট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এনজিও ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন ফরিদপুর শহরকে নান্দনিক সাজে সজ্জিত করার লক্ষ্যে কুমার নদ পরিস্কার পরিচ্ছন্ন করা অপরিহার্য হয়ে পড়েছে। বর্তমান সরকারের আমলে ফরিদপুরের অবকাঠামোগত উন্নয়নসহ অন্যান্য খাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। এরই ধারাবাহিকতায় কুমার নদের কচুরিপানা অপসারণ করে মৎস্যচাষ সহ নান্দনিক সাজে সজ্জিত করা হবে। উল্লেখ, কুমার নদের ১০ টি পয়েন্টে কচুরিপানা অপসারণ কর্মসূচি চলমান রয়েছে।

এতে জেলেরা ছাড়াও স্থানীয় লোকজন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাতে অংশগ্রহণ করছে। এদিকে এ আয়োজনকে সফল করার জন্য শহরের বড় বিসর্জন ঘাট সংলগ্ন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page