1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় জাতীয় ভূ‌মি‌সেবা সপ্তাহ উপল‌ক্ষ্যে র‌্যালী ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে
সালথায় জাতীয় ভূ‌মি‌সেবা সপ্তাহ উপল‌ক্ষ্যে র‌্যালী ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত
সালথায় জাতীয় ভূ‌মি‌সেবা সপ্তাহ উপল‌ক্ষ্যে র‌্যালী ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

আ‌রিফুল ইসলাম, সালথা : “স্মার্ট ভূ‌মি সেবায় ভূ‌মি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্য বিষয়‌কে সাম‌নে রে‌খে ফ‌রিদপু‌রের সালথায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উদযাপন উপল‌ক্ষ্যে উ‌দ্ধোধনী অনুষ্ঠান, র‌্যালী ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উপ‌জেলা প্রশাসন সালথা ও উপ‌জেলা ভূমি অ‌ফি‌সের বাস্তবায়‌নে সোমবার (২২‌ মে) বেলা ১১টার দি‌কে উপ‌জেলা ভূ‌মি অ‌ফি‌সে বেল‌ুন উ‌ড়ি‌য়ে ভূ‌মি‌সেবা সপ্তাহের উ‌দ্ধোধন করা হয়। এরপর এক‌টি বর্ণাঢ‌্য র‌্যালী ভূ‌মি অ‌ফিস থে‌কে শুরু হ‌য়ে প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে উপ‌জেলা চত্ত্ব‌রে এ‌সে শেষ হয়।

র‌্যালী শে‌ষে উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হি‌নের সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। স্বাগত বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী, উপস্থিত উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার জীবাংশু দাস, মৎস‌্য অ‌ফিসার রা‌জিব রায়।

এসময় আরও উপ‌স্থিত ছিলেন, সালথা থানা পু‌লি‌শের এসআই তন্ময় চক্রবর্তী, সোনাপুর ইউ‌পি চেয়ারম‌্যান খায়রুজ্জামান বাবু, গ‌ট্টি ইউ‌পি চেয়ারম‌্যান হা‌বিবুর রহমান লাবলু, মাঝার‌দিয়া ইউ‌পি চেয়ারম‌্যান আফছার মাতুব্বর, রামকান্তপুর ইউ‌পি চেয়ারম‌্যান মোঃ ইশারত হো‌সেন, বীর মু‌ক্তি‌যোদ্ধা স‌রোয়ার হো‌সেন প্রমূখ। এছাড়াও উপ‌জেলার বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা, জনপ্রতি‌নি‌ধি ও স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গসহ বি‌ভিন্ন শ্রেনী পেশার মানুষ উপ‌স্থিত ছি‌লেন।

আ‌লোচনা সভায় বক্তারা স্মার্ট ভূ‌মি‌সেবা ও ভূমি মন্ত্রণাল‌য়ের ভূ‌মি সেবা সম্পর্কে আ‌লোচনা ক‌রেন, পাশাপা‌শি স্মার্ট ভূ‌মি সেবায় সবাইকে সম্পৃক্ত হওয়ার জন‌্য আহ্বান জানান। আ‌লোচনা সভায় প্রশ্ন‌ত্তো‌রের মাধ‌্যমে ভূ‌মি সেবা সংক্রান্ত বি‌ভিন্ন সমস‌্যার সমাধান করা‌ হয়। এছাড়াও ভূ‌মি‌সেবার যে‌কোন তথ‌্য ও সেবা গ্রহ‌নের জন‌্য সরাস‌রি উপ‌জেলা ভূ‌মি অ‌ফিস ও উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের কার্যাল‌য়ে যোগা‌যোগ করার অনু‌রোধ করা হ‌য়ে‌ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page