1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

আলফাডাঙ্গায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম

  • বর্তমান সময়: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৫ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম
আলফাডাঙ্গায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম

আজিজুর রহমান, আলফাডাঙ্গা : ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি জমা নিয়ে বিরোধের জেরে পল্লব সরকার (৪০) নামের এক মৎস্য ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছেন আপন বড় ভাই ও ভাতিজারা। রোববার রাতে পৌরসভার কুসুমদী কফি হাউজ সড়কে বিমল বিশ্বাসের দোকানের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাই পনেষ সরকারসহ দুই তাভিজার বিরুদ্ধে সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পল্লব সরকার।

অভিযোগ থেকে জানা যায়, পল্লব সরকার রোববার রাতে নিজ বাড়ি থেকে আলফাডাঙ্গা বাজার যাওয়ার সময় বিমল বিশ্বাসের দোকানের কাছে পৌঁছালে হামলাকারীরা তার গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় পরিবারের লোকজন রাতেই তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযুক্ত ভাতিজা নেপাল সরকার জানান, পল্লব সরকারের সাথে আমাদের জমিজমা নিয়ে দির্ঘদিনের বিরোধ চলছে।

সে আমাদের দেখলেই লোক সম্মুখে অপমানজনক কথা বলে। রোববার রাতে বিমল বিশ্বাসের দোকানের পাশে আমার বাবাকে একা পেয়ে পল্লব তার লোকজন নিয়ে হামলা করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গোন্ডগোল হয়। আমাকে সে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেছে। লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ওসি মো.আবু তাহের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page