1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় ভিটা‌মিন এ প্লাস ক‌্যাম্পেইন এর উ‌দ্বোধন কর‌লেন এম‌পি লাবু চৌধুরী

  • বর্তমান সময়: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে
সালথায় ভিটা‌মিন এ প্লাস ক‌্যাম্পেইন এর উ‌দ্বোধন কর‌লেন এম‌পি লাবু চৌধুরী
সালথায় ভিটা‌মিন এ প্লাস ক‌্যাম্পেইন এর উ‌দ্বোধন কর‌লেন এম‌পি লাবু চৌধুরী

আ‌রিফুল ইসলাম, সালথা : সারাদে‌শের সা‌থে এক‌যো‌গে ফ‌রিদপু‌রের সালথায় শুরু হ‌য়ে‌ছে জাতীয় ভিটা‌মিন এ প্লাস ক‌্যা‌ম্পেইন। দিনব‌্যাপী এই ক‌্যা‌ম্পেই‌নের আওতায় ৬ থে‌কে ১১ মাস বয়সী শিশু‌কে নীল র‌ঙের এবং ১২ থে‌কে ৫৯ মাস বয়সী শিশুকে লাল র‌ঙের ভিটা‌মিন এ ক‌্যাপসুল খাওয়া‌নো হ‌বে। সোমবার সকাল ১০ টার দি‌কে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে এই ক‌্যা‌ম্পেই‌নের উ‌দ্বোধন ক‌রেন ফ‌রিদপুর-২ আস‌নের সংসদ সদস‌্য, বি‌শিষ্ট কৃ‌ষি গ‌বেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদের সভাপ‌তি‌ত্বে এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, এমপি লাবু চৌধুরীর ব্যক্তিগত সহকারী বেনজির আহমেদ রায়হান, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডাঃ আবুল হাসান, মেডিকেল অফিসার ডাঃ আল আমীন, গ‌ট্টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ হা‌বিবুর রহমান (লাবলু), উপ‌জেলা যুবলী‌গের সহ-সভাপ‌তি মোঃ ফকরুজ্জামান ওয়া‌সিম প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ সাংবা‌দি‌কদের জানান, উপজেলার ১৯৩ স্থানসহ প্রতিটি টিকা কেন্দ্রে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। চলতি বছরে ৩১ হাজার ১২ জন শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নিয়েছেন স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ১৫৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল আর ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৮৫৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় তি‌নি নিকটবর্তী টিকা‌কেন্দ্র থে‌কে শিশু‌কে ভিটা‌মিন এ ক‌্যাপসুল খাওয়া‌তে ব‌লেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page