1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

আলফাডাঙ্গা এ.জেড. সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গা এ.জেড. সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
আলফাডাঙ্গা এ.জেড. সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা : ফরিদপুরের আলফাডাঙ্গায়, আলফাডাঙ্গা এ,জেড সরকারি উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান প্রথম দিন শেষ হয়ে আজকে শেষ দিন। গতকাল ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বুধবার এবং বৃহস্পতিবার দুইদিন ব্যাপি আলফাডাঙ্গা এ,জেড সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রতন মিয়া, মোঃ আশরাফুর রহমান উপজেলা একাডেমিক সুপারভাইজার। গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) সারাদিনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা নবনির্বাচিত পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, উপজেলা ভাইস চেয়ারম্যান সেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন।

এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান লাভলুসহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীসকল। উক্ত খেলা পরিচালনায় ছিলেন আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ রফিক হোসেন তালুকদার। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র সাইফুর রহমান (সাইফার)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page