1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসনে বাল্য বিয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৪ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে বাল্য বিয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা
চরভদ্রাসনে বাল্য বিয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের লোহারটেক গ্রামের লিমিয়া আক্তার আশা (১৪) কে বাল্য বিয়ে দেওয়ার দায়ে গত রোববার ভ্রাম্যমান আদালত কণের পিতা আসলাম খানকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে কণের বাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানের অন্যরা হলেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার ও মোবাইল কোর্ট পেশকার মোঃ সাদ্দাম হোসেন প্রমূখ।

জানা যায়, লিমিয়া আক্তার আশা ওই গ্রামের লোহারটেক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। প্রশাসনিক নিষেধ করার পরও গত(তাং- ১৯-০১-২০২৩ইং) জানুয়ারী পার্শ্ববতী আঃ করিম মৃধা ডাঙ্গী গ্রামের সৌদী প্রবাসী মোঃ মনির শেখের সাথে তাকে গোপনে বিয়ে দেওয়া হয়। পরবর্তিতে স্কুল ছাত্রীর বিয়ের ঘটনা প্রকাশ হলে ভ্রাম্যমান আদালত কণের বাড়ীতে গিয়ে যাচাই পূর্বক নগদ ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page