1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে
ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের কানাইপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল ৯ টায় ফরিদপুরের কানাইপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব মাঠে ২৬তম এ বার্ষিক সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাছুমা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি শেখ নুরুজ্জামান, এলাকা পরিচালক (সচিব) মোহাম্মদ সাহিদুর রহমান,কোষাধ্যক্ষ মোহাম্মদ মেজবাহা উদ্দিন, জেনারেল ম্যানেজার ও এক্সজিকিউটিব ডিরেক্টর মো আবুল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সরকার অর্দ্ধেন্দ এলাকা -০২, আব্দুল মতিন এলাকা -০৩, মোঃ জাহাঙ্গীর আলী ( ইকবাল) এলাকা -০৫, নাজনীন সুলতানা মহিলা পরিচালক, মোসাম্মাৎ সামসুন নাহার মহিলা পরিচালক, মোস্তাফিজুর রহমান নির্বাহী প্রকৌশলী, সাদিকুলজামান খান সহকারী প্রকৌশলী,নির্বাচন কমিশনার এম এস রুবায়েদ হোসেন এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডাঃ প্রভাত রঞ্জন প্রামাণিক, এ্যাডভোকেট সুভল চন্দ্র সাহাসহ বিভিন্ন এলাক বিদ্যুৎ সমিতির সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত পরিচালক মোঃ আকরাম হোসেন তালুকদার (আলফাডাঙ্গা)এবং চর ভদ্রসন (সদরপুর)মোঃ শওকত আলীকে সমিতির বোর্ড মিটিং কক্ষে শপথ বাক্য পাঠকরান এস এম কামাল হোসেন উপ-পরিচালক (প্রশাসন) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সবশেষে সমিতির পরিচালকেদর ভোটের মাধ্যমে নতুন ভাবে পরিচালক কমিটি নির্বাচিত হয়। এই কমিটির সভাপতি হলেন মো সহিদুর রহমান। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জনকে পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page