1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণে ফরিদপুরে উই প্রকল্পের দিনব্যাপী সেমিনার

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৫১ বার পড়া হয়েছে
নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণে ফরিদপুরে উই প্রকল্পের দিনব্যাপী সেমিনার
নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণে ফরিদপুরে উই প্রকল্পের দিনব্যাপী সেমিনার

সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুরে উলাশী সৃজনী সংঘ উই (ডঊঊ) প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়নে নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং উলাশী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ এবং ট্রেডক্রাফট এক্সচেঞ্জের বাস্তবায়নে,(১৮ জানুয়ারি) বুধবার সকাল ১১ টার দিকে ফরিদপুর সদর উপজেলা হল রুমে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে, সেমিনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহির রায়হান, পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শিবলী নোমান, সদর উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ আমানুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সদর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ডাঃ মোঃ দেলোয়ার হোসাইন, সাফল্য নারী উদ্যোক্তা তানিয়া পারভীন, সদর উপজেলা সামাজিক নারী এসোসিয়েশনের সভাপতি সাগরি বেগম প্রমুখ।

সেমিনার অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকই নারী। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে অবশ্যই অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। (উই) প্রকল্প নারী উদ্যোক্তাদের দ্রæত সংগঠিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত হয়েছে। এক্ষেত্রে, নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ-কর্মশালা, নারী উদ্যোক্তাদের অধিকার আদায় প্রভৃতি ক্ষেত্রে (উই) প্রকল্পটি সহযোগিতা করে আসছে। নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের জন্য (উই) প্রকল্পের মাধ্যমে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান বক্তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উই প্রকল্পের ফরিদপুর রিজিওনাল কো-অর্ডিনেটর (আরসি) মোঃ আজিমউদ্দিন ও সদর উপজেলা সামাজিক নারী এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক সাথী। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর (ইউএফসি) মোসাঃ হাজিরা খাতুন। সেমিনারে সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক নারী এসোসিয়েশনের সদস্যগণ, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, পরিবারের বেকারত্ব যুবকগণ অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page